সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

আমি সত্যিই বিয়ে করতে চাই: সোনাক্ষী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ১৪ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি কপিল শর্মার শোতে সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’র জন্য হাজির হয়েছিলেন সোনাক্ষী সিনহা, রিচা চড্ডা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, সানজিদা শেখ ও শারমিন সেগাল। এই এপিসোডেই কথা ওঠে বিয়ে নিয়ে। 

৩৬ বছর বয়সী সোনাক্ষী জানান, কীভাবে তার সমসাময়িক অভিনিয়শিল্পীরা একের পরে এক বিয়ে করছেন। এখনও আমার বিয়ে হল না।

তাৎক্ষণিক কপিল সোনাক্ষীকে মনে করিয়ে দেন আলিয়া ভাট ও কিয়ারা আদভানিও বিয়ে করে ফেলেছেন। উত্তরে সোনাক্ষী বলেন, ‘কেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন? এরপর কপিলকে দেখিয়ে অন্যদের অভিনেত্রী বলেন, ‘ও জানে, আমি সত্যিই বিয়ে করতে চাই।’

আরো পড়ুন: নির্মিত হচ্ছে বিদ্রোহী কবির বায়োপিক

‘হীরামন্ডি’র অভিনেত্রীদের নিয়ে সোনাক্ষী বলছেন, ‘আমাদের ‘হীরামন্ডি’র কাজ শেষ হয়েছে। আমার এখনও বিয়ে হয়নি। শারমিনেরও বিয়ে হয়ে গেল।’ মজা করেই মনীষা মনে করিয়ে দেন, ‘আর রিচারও বিয়ে হয়ে গিয়েছে, ও এবার মা হতে চলেছে।’

উল্লেখ্য, সোনাক্ষী অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সম্পর্কে আছেন। গেল বছর আংটি পরা একটি ছবি পোস্ট করেছিলেন সোনাক্ষী। তখনই গুঞ্জন আরো বেড়ে যায়। তবে বিয়ে নিয়ে খোলাসা করেন নি তারা দুজনেই।

এসি/

সত্যি সোনাক্ষী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250