রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

ঢাকার বায়ুমান ঝুঁকিপূর্ণ, সবাইকে মাস্ক পরার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৪

#

ছবি - সংগৃহীত

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার বায়ুর মান মাঝেমধ্যে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাচ্ছে। এ পরিস্থিতিতে ঘরের বাইরে গেলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে বায়ুমানের তথ্য নিয়মিত প্রকাশ করা হয় জানিয়ে জনগণকে সে তথ্য দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখারও অনুরোধ জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে ইটভাটা, শিল্পকারখানার মালিক ও সাধারণ মানুষকে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে বলা হয়েছে।

• কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা।

• নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা।

• নির্মাণসামগ্রী ঢেকে রাখা।

• নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেওয়া।

• নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুবার পানি ছিটানো।

• পুরোনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করা।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

মাস্ক পরার পরামর্শ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250