বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা *** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত

শ্রীলেখার পাঁচজন লাগে, অভিনেত্রী জানালেন তাদের পরিচয়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ২৫শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

স্পষ্ট বলেন শ্রীলেখা। কোথাও অনুচিত দেখলেই চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেন শ্রীলেখা মিত্র। সেই সঙ্গে ঝাড়েন ক্ষোভ। ছাড় দেন না কাউকে। এজন্য অবশ্য বিড়ম্বনায় পড়তে হয়। মাঝে মাঝেই তার বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়। এতে ত্যক্ত বিরক্ত অভিনেত্রী দিলেন কড়া জবাব। জানালেন, একসঙ্গে পাঁচজন প্রয়োজন হয় তার।

কোন এক সময় কোন কথার প্রেক্ষিতে হয়তো অভিনেত্রী বলেছিলেন 'একসঙ্গে পাঁচজন দরকার' তার। সেই উক্তিকে নানাভাবে প্রচার করা হচ্ছে। এবার সেই বিকৃত পোস্টগুলোরই কটাক্ষ করে জবাব দিলেন শ্রীলেখা।

আরো পড়ুন: কুরুলুস উসমানের বুরাক এখন ঢাকায়

নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে তিনি খাটে শুয়ে, আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে তার চারপেয়ে সন্তানেরা। এটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'শ্রীলেখার একসঙ্গে পাঁচজনকে লাগে। এটা প্রচার করে ব্যবসা করতে চায় তো পোর্টালগুলো। ঠিক ঠিক ঠিক। পঞ্চমজন হল আমার বিগল। সে একটু রেসিস্ট। তাই আলাদা শুয়েছে।' 

ফলে তিনি বাড়িতে যে সত্যিই পাঁচজনের সঙ্গে থাকেন সেটা দেখিয়ে দিলেন আর এই পাঁচজন অন্য কেউ বা কিছু নয়। তার পোষ্য।

এসি/

অভিনেত্রী শ্রীলেখা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250