বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন?

লেবাননে আগ্রাসন বৃদ্ধির নির্দেশ নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক আগ্রাসন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, হিজবুল্লাহর লাগাতার রকেট হামলা এবং সীমান্তবর্তী এলাকায় বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর সামা টিভির।

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ড থেকে দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, তিনি সেনাবাহিনীকে চলমান অভিযানের পরিধি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

তার ভাষায়, ‘আমি বর্তমান নিরাপত্তা বলয় আরও সম্প্রসারণের নির্দেশ দিয়েছি, যাতে হুমকিগুলো ইসরায়েলের সীমান্ত থেকে আরও দূরে সরিয়ে নেওয়া যায়।’

এর আগে গত সপ্তাহেই ইসরায়েল লিটানি নদী পর্যন্ত একটি বাফার জোন বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছিল। তবে নতুন এই নির্দেশনার ফলে ওই সীমার বাইরে আরও অগ্রসর হওয়া হবে, নাকি একই এলাকার ভেতরে অবস্থান আরও শক্তিশালী করা হবে—তা এখনো স্পষ্ট নয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি এবং বিষয়টি এখনো ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভায় আলোচিত হয়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর থেকেই হিজবুল্লাহ তেল আবিবকে লক্ষ্য করে রকেট ছুড়ছে। এর জেরেই লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল।

জে.এস/

বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250