বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা *** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত

ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৬ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

#

ছবি: আইডিএফ

ইসরায়েল আরও প্রায় ৩ সপ্তাহ ইরানে হামলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। ইসরায়েলের দাবি, ইরানে এখনও ‘হাজার হাজার লক্ষ্যবস্তু’তে আঘাত হানা বাকি রয়েছে। আজ রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এমনটাই জানিয়েছেন ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) এক মুখপাত্র।

আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, ‘আমাদের সামনে হাজার হাজার লক্ষ্যবস্তু রয়েছে। আমরা প্রস্তুত, আমাদের মার্কিন মিত্রদের সঙ্গে সমন্বয় করে, অন্তত ইহুদি উৎসব পাসওভার পর্যন্ত পরিকল্পনা রয়েছে, যা এখন থেকে প্রায় তিন সপ্তাহ পর। আর তার পরের আরও তিন সপ্তাহের জন্যও আমাদের গভীর পরিকল্পনা আছে।’

আইডিএফের তথ্য অনুযায়ী, ২৮শে ফেব্রুয়ারি ইরান অভিযানের শুরু থেকে ইসরায়েলি বিমানবাহিনী পশ্চিম ও মধ্য ইরানে প্রায় ৪০০ দফা বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় অবকাঠামো ধ্বংস করা এবং অগ্নি, প্রতিরক্ষা ও উৎপাদন ইউনিটের সংশ্লিষ্ট অপারেটিভদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতিমধ্যে হাজার হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ডেফরিন সিএনএনকে বলেন, আইডিএফ ‘স্টপওয়াচ বা নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী কাজ করছে না, বরং আমাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করছে।’ তিনি যোগ করেন, ইসরায়েলের উদ্দেশ্য হলো ‘ইরানের শাসনব্যবস্থাকে গুরুতরভাবে দুর্বল করে দেওয়া।’

এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মৃত্যুর আগ পর্যন্ত ধাওয়া করবে। তার মৃত্যু নিশ্চিত করতে ‘সর্বশক্তি’ নিয়োগের কথাও জানিয়েছে আইআরজিসি।

ইরানে ইসরায়েলি–মার্কিন আগ্রাসনের মধ্যেই আইআরজিসি রোববার ঘোষণা দিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী নেতানিয়াহুকে হত্যার প্রতিজ্ঞা করেছে। আইআরজিসির নিজস্ব সংবাদ প্ল্যাটফর্ম সেপাহ নিউজে বলেছে, ‘যদি শিশু হত্যাকারী অপরাধী (নেতানিয়াহু) জীবিত থেকে থাকেন, তবে আমরা সর্বশক্তি নিয়ে তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে ধাওয়া করব।’

ইসরায়েল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250