রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবি নির্বাচন ৬ই অক্টোবর, নতুন সভাপতির নাম জানা যাবে কখন

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৫

#

বিসিবি নির্বাচনে দাঁড়াবেন আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল। ফাইল ছবি

নির্বাচনী ডামাডোলে সরগরম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে চূড়ান্ত হলো দিনক্ষণ। ৬ই অক্টোবর ভোটের উৎসবে মেতে উঠবে ক্রিকেটাঙ্গন। সেদিন রাত ৯টার দিকে জানা যাবে নতুন সভাপতির নাম।

এবার নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও জাতীয় দলের অধিনায়ক সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দুজনেই হতে চান সভাপতি। ভোটের লড়াইয়ের আগে অবশ্য কথার লড়াইয়ে মেতেছেন তারা।

রাজধানীর সোনারগাঁও হোটেলে পরিচালক পর্ষদের নির্বাচন শেষে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।

একনজরে বিসিবি নির্বাচনের তফসিল:

২২শে সেপ্টেম্বর–খসড়া ভোটার তালিকা

২৩শে সেপ্টেম্বর–আপত্তি গ্রহণ

২৪শে সেপ্টেম্বর–আপত্তির ওপর শুনানি

২৫শে সেপ্টেম্বর–চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

২৬-২৭শে সেপ্টেম্বর–মনোনয়নপত্র বিতরণ

২৮শে সেপ্টেম্বর–মনোনয়নপত্র দাখিল

২৯শে সেপ্টেম্বর–যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা

৩০শে সেপ্টেম্বর–আপিল ও শুনানি

১লা অক্টোবর–প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা

৬ই অক্টোবর–নির্বাচন।

তামিম ইকবাল আমিনুল ইসলাম বুলবুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250