রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

বাংলাদেশ থেকে ভারতে গ্যাস রপ্তানি হয় না : জ্বালানি মন্ত্রণালয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানির বিষয়টি আলোচিত হচ্ছে। বলা হচ্ছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গ্যাস রপ্তানি হলেও অন্তর্বর্তীকালীন সরকার এসে তা বাতিল করেছে। তবে পুরো ব্যাপারটিকে গুজব উল্লেখ করে ব্যাখ্যা দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (২৯শে আগস্ট) এক বার্তায় এ ব্যাখ্যা জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

ব্যাখ্যায় বলা হয়, বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো মর্মে গত ২৫শে আগস্ট থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো বলা হচ্ছে যে, পূর্বের আওয়ামী লীগ সরকার কর্তৃক ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এ সিদ্ধান্ত বাতিল করেছে। এ পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে সরবরাহ করা গ্যাস লাইনের সংযোগও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। একই দাবিতে একটি ভিডিও-ও প্রচার করা হয়েছে।

প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে কোনো প্রকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে রপ্তানি হয় না। বাংলাদেশ থেকে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার যে দাবিটি প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। তবে এলপি গ্যাস রপ্তানি হলেও তার সরবরাহ বন্ধ করা হয়নি। যে ভিডিওটি প্রচার করা হচ্ছে তাও দুই বছরের পুরোনো এবং ভিন্ন ঘটনার।

ভারতে বাংলাদেশ থেকে কখনোই পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়নি। ভারতের সেভেন সিস্টার্সে যাওয়া গ্যাস লাইন বন্ধের দাবিতে ভাইরাল হওয়া বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

ওআ/কেবি

জ্বালানি মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250