রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর। মৃদু শৈত্যপ্রবাহে কাবু এ অঞ্চলের মানুষ। দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্যমতে বৃহস্পতিবার (২৫শে জানুয়ারি) সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। 

এদিকে বেলা গড়ালেও কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহন। ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

ভ্যানচালক আহাদুল হক বলেন, প্রায় মাস খানেক ধরে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাস বইছে, সূর্যের দেখা মেলে না অধিকাংশ দিনে। ঠান্ডায় মানুষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয় না। এজন্য আমাদের দিনের অধিকাংশ সময় ভাড়া না পেয়ে বসে সময় কাটাতে হয়।

ইটভাটা শ্রমিক মকবুল ইসলাম বলেন, সকাল থেকে ঠান্ডা বাতাসের সঙ্গে ঘন কুয়াশায় রাস্তাঘাট কিছু দেখা যাচ্ছে না। ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে, তাই ভাটায় কাজে যাই নাই।

আরো পড়ুন: জানুয়ারি জুড়েই শীত থাকতে পারে

কৃষক আতাউর রহমান বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার শীত মৌসুমে শীত বেশি হওয়ায় বীজতলাসহ আলুর ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে। বাজার থেকে দামি দামি কীটনাশক স্প্রে করেও ফসল রক্ষা করা যাচ্ছে না। আলুর গাছ মরে যাচ্ছে বীজতলা হলুদ হয়ে যাচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, জেলায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এ জেলায়। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

এসি/


দিনাজপুর সর্বনিম্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250