সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

শিগগির সংসদে পাঠানো হবে সড়ক পরিবহন আইনের সংশোধনী প্রস্তাব : কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫২ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশোধনী প্রস্তাব পাসের জন্য শিগগির জাতীয় সংসদে পাঠানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

আওয়ামী লীগের সংসদ সদস্য শাজাহান খানের প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী জানান, সংশোধনী প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষ করে শিগগির জাতীয় সংসদে পাঠানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধনীর প্রস্তাব তৈরি করা হয়। পরে ওই প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়।

আরো পড়ুন: জানা গেলো ৪৮১ উপজেলায় ভোটের তারিখ

পরে আন্তঃমন্ত্রণালয় সভায় প্রস্তাব অনুযায়ী আইনের খসড়া সংশোধন করা হয় জানিয়ে মন্ত্রী বলেন, পরবর্তী সময়ে মন্ত্রিপরিষদ বিভাগের ‘আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষাপূর্বক মতামত প্রদান সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটি’ যাচাই-বাছাই করে খসড়াটি চূড়ান্ত করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ওই আইনের মোটরযান বিমা সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দণ্ড সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

এইচআ/ 

সড়ক পরিবহন আইন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250