বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা

বিদেশি নারীদের সঙ্গে সেলফি তোলা নিয়ে গোয়া পুলিশের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৯ পূর্বাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র গোয়ার সমুদ্রসৈকতে বিদেশি নারী পর্যটকদের হয়রানি বন্ধে বিশেষ অভিযান শুরু করেছে রাজ্য পুলিশ। রাজ্যের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কোনো পর্যটক যদি বিদেশি নারীদের সম্মতি ছাড়া ছবি তোলেন বা সেলফি তোলার জন্য চাপ সৃষ্টি করেন, তবে তাকে পূর্ব সতর্কবার্তা ছাড়াই সরাসরি আটক করা হবে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি স্থানীয় পর্যটকদের হাতে বেশ কয়েকজন বিদেশি নারী হেনস্তার শিকার হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে উত্তর গোয়ার কালানগুট সমুদ্রসৈকতে এক রুশ নারী পর্যটককে হেনস্তার অভিযোগে ওডিশার দুই পর্যটককে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত আকাশ মিনাজ (১৯) ও ধয়ান তাপ্পো (৩৪) ওই বিদেশি নারীর অনুমতি ছাড়াই জোর করে ছবি তোলেন এবং তাকে অশালীনভাবে স্পর্শ করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর থেকেই গোয়ার সৈকতগুলোতে স্থানীয় পর্যটকদের আচরণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।

পুলিশ জানিয়েছে, পর্যটন মৌসুমে সৈকতগুলোতে মানুষের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে বিদেশি পর্যটকদের বিরক্ত করার প্রবণতাও বাড়ছে। কর্মকর্তাদের ভাষ্যমতে, হয়রানি বন্ধে পুলিশ সদস্যদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো অভিযোগ পাওয়া মাত্র তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

গোয়া প্রতিবছর বিপুলসংখ্যক আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ করে। বিশেষ করে শীতকালীন এই মৌসুমে সৈকতগুলোতে তিল ধারণের জায়গা থাকে না। বিদেশি পর্যটকদের জন্য একটি নিরাপদ পরিবেশ বজায় রাখা রাজ্যের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জে.এস/

বিদেশি নারী পর্যটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250