রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ

আপনারা বড় পাষাণ হৃদয়: ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৩ পূর্বাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তাকে নিয়ে হওয়া সমালোচনার বিষয়ে আক্ষেপ করেছেন। গতকাল বুধবার (১৮ই ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের একটি সংবাদের ফটোকার্ড যুক্ত করে ফয়েজ আহমেদ লিখেছেন, ‘আপনারা যখন আমার তীব্র সমালোচনা করেন, তখন আমার কাছে দুটা অনুভূতি হয়।

১) আমি বেশ কিছু সংস্কার পুশ করেছি, যথেষ্ট কাজ করেছি এবং নতুন অনেক কিছু করার চেষ্টা করেছি। যে লোকে কাজ করে না, এ জগতে তার কোনো সমালোচনা নাই।

২) আপনারা বড় পাষাণ হৃদয়। এই যে দুই শীর্ষ দুর্বৃত্তের খোয়াড়ে থাকা মন্ত্রণালয়ে আমাকে বসাইছেন, এক বারও কি ভাবেন! যে তারা কি পরিমাণ সুবিধাভোগী ব্যবসায়ী, লবিস্ট/তদবিরকারী/টেন্ডারবাজ, কনসাল্ট্যান্ট, কর্মকর্তা এবং পোষা সাংবাদিক এখানে রেখে গেছে।’

ফয়েজ আহমদ আরও লিখেছেন, ‘আমাকে কী পরিমাণ ফায়ার ফাইটিং করতে হয়েছে, একবারও কি গভীরভাবে ভেবেছেন!’

সবকিছুর জন্য আল্লাহ এবং তার পাশের দাঁড়ানো সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফয়েজ আহমদ। তিনি লিখেছেন, ’ সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ!

দুঃসময়ে আপনাদের অনেককেই পাশে পেয়েছি। নাইলে এই ভারী বোঝা আমি বইতে পারতাম না। আপনাদের জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা আজীবন!’

জে.এস/

ফয়েজ আহমদ তৈয়্যব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250