রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

ভোট চাইতে মানুষের দ্বারে দ্বারে তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৫ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

ফুটবল প্রতীকের জন্য ভোট চেয়ে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। মানুষের এত ভালোবাসা পাব, কখনো কল্পনা করিনি বলে জানিয়েছেন তিনি।

গতকাল সোমবার (২৬শে জানুয়ারি) ঢাকা-৯ আসনের নির্বাচনী এলাকা সবুজবাগ–মাদারটেকে প্রচারের সময় সাংবাদিকদের কাছে এ অভিব্যক্তি জানান তিনি।

তাসনিম জারা বলেন, জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি।এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি কল্পনাও করিনি যে এত ভালোবাসা পাবো। আমরা একদম  রাস্তায়, বাজারে, তাদের উঠানে গিয়ে কথা বলছি, কথা শুনছি। একদম তাদের  কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি।

জারা বলেন, সকাল থেকে রাত পর্যন্ত আমরা হাঁটছি। হেটে হেটে কথা শুনছি। সমস্যাগুলোর কথা শুনছি। জনপ্রতিনিধির কাছ থেকে তাদের প্রত্যাশাগুলোর কথা শুনছি। সবাই খুব মন খুলে কথা বলছেন এবং খুব কাছ থেকে গ্রহণ করছেন।

জারা আরো বলেন, অনেক ভালোবাসা পাচ্ছি। কেউ খাবার দিচ্ছেন, কেউ চকলেট দিচ্ছেন। ছোট বাচ্চারা এগিয়ে আসছেন। বাচ্চাদেরকে নিয়ে আসছেন কথা বলতে, ছবি তুলতে। মুরুব্বিরা দোয়া করে যাচ্ছেন। সব মিলিয়ে খুব ভালো অভিজ্ঞতা।

জে.এস/

তাসনিম জারা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250