সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

মামদানিকে ফোন করে প্রশংসা করলেন ওবামা, দিলেন প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের ডেমোক্র্যাট মেয়র প্রার্থী জোহরান মামদানিকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল শনিবারের (১লা নভেম্বর) ওই ফোনালাপে ওবামা মামদানির নির্বাচনী প্রচারণার প্রশংসা করেন এবং নির্বাচনে জিতলে পরামর্শক হিসেবে পাশে থাকার প্রস্তাব দেন তিনি।

প্রথমে দ্য নিউইয়র্ক টাইমস খবরটি প্রকাশ করে, পরে মামদানির মুখপাত্র ডোরা পেকেকও তা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘জোহরান মামদানি (সাবেক) প্রেসিডেন্ট ওবামার আন্তরিক সমর্থন ও পরামর্শের কথাগুলো কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছেন। তারা নিউইয়র্কে এক নতুন ধরনের রাজনীতি গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছেন।’

উগান্ডায় জন্ম নেওয়া ৩৪ বছর বয়সী জোহরান মামদানি বর্তমানে নিউইয়র্ক অঙ্গরাজ্যের একজন আইনপ্রণেতা। আসন্ন ৪ঠা নভেম্বরের নির্বাচনে তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর চেয়ে এগিয়ে আছেন বলে সাম্প্রতিক জরিপে দেখা গেছে। কুওমো এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কারণ ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানির কাছে তিনি পরাজিত হয়েছেন।

অন্যদিকে রিপাবলিকান প্রার্থী হিসেবে লড়ছেন ‘গার্ডিয়ান অ্যাঞ্জেলস’ সংগঠনের প্রতিষ্ঠাতা কার্টিস স্লিওয়া। গত ২৪শে জুন অনুষ্ঠিত ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানির বড় জয়ের পর তার প্রচার আরো জোরদার হয়। ডেমোক্র্যাটিক পার্টির প্রভাবশালী নেতাদের মধ্যে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ইতিমধ্যে তার প্রতি সমর্থন জানিয়েছেন। পাশাপাশি ছোট অনুদানদাতাদের কাছ থেকেও তিনি ধারাবাহিকভাবে আর্থিক সহায়তা পাচ্ছেন।

বারাক ওবামা জোহরান মামদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250