রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

গণভোটে জিতেছে ‘হ্যাঁ’, সংখ্যা জানাল ইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট। অন্যদিকে ‘না’ এর পক্ষে পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট। এ ছাড়া ৭৪ লাখ ২ হাজার ২৮৫টি ভোট বাতিল হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আজ শুক্রবার (১৩ই ফেব্রুয়ারি) বেলা আড়াইটার পর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আখতার আহমেদ ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন। এ সময় ইসি সচিব এ তথ্য জানিয়ে বলেন, গণভোটে ভোট দেওয়ার হার ৬০ দশমিক ২৬ শতাংশ।

ইসি সচিব জানান, ২৯৯ আসনের মধ্যে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি ২০৯টি আসন এবং জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে ৬৮টি আসন। এ ছাড়া, বিএনপি জোট ২১২, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের সঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। আরেক জোটসঙ্গী খেলাফত মজলিশ ২টি আসন, খেলাফত মজলিশ পেয়েছে ১টি আসন।

এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি আসন। বিএনপির জোটসঙ্গী গণঅধিকার পরিষদ পেয়েছে ১টি আসন। আন্দালিভ রহমান পার্থর বিজেপি পেয়েছে ১টি আসন এবং জুনায়েদ সাকির গণসংহতি আন্দোলন পেয়েছে ১টি আসন।

আখতার আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250