সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নেবে ভুটানের ডাক্তার-নার্সরা : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভুটানে একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট তৈরি করে দেবে বাংলাদেশ। এজন্য দেশটির ডাক্তার ও নার্সরা বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (২৬শে মার্চ) সকালে ভুটানের রাজা রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনে আসেন। 

এসময় তাকে অভ্যর্থনা জানানোর পাশাপাশি হাসপাতাল ঘুরিয়ে দেখান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদও এসময় উপস্থিত ছিলেন। 

বার্ন ইনস্টিটিউটে কার্মা দেওয়া নামে ভুটানের এক নারী চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার অগ্রগতি দেখেও স্বস্তি প্রকাশ করেন ভুটানের রাজা।

আরও পড়ুন: দেশে যক্ষ্মা রোগী শনাক্তে আসছে এআই প্রযুক্তি

পরে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভুটানের রাজা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঘুরে দেখে সন্তোষের কথা জানিয়েছেন। তিনি বলেছেন আবার বাংলাদেশে এলে হাসপাতালে আসবেন।

এদিকে ভুটানের চিকিৎসকদের বার্ন বিষয়ক ট্রেনিং দেবে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়া দেশটিতে একটি বার্ন ইনস্টিটিউট তৈরিতেও সহায়তা করা হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এসকে/ 

স্বাস্থ্যমন্ত্রী ভুটানের রাজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250