সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

ফ্লোটিলার সর্বশেষ জাহাজটির বর্তমান অবস্থান, স্টারলিংকের ইন্টারনেট এখনো সচল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৫

#

গাজাগামী মানবিক সহায়তা বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪০টিরও বেশি জাহাজ ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক হওয়ার পর, বহরের সর্বশেষ নৌযান ‘মেরিনেট’ এখনো যাত্রা অব্যাহত রেখেছে। প্রায় ৫০০ অধিকারকর্মী এবং ৪০টিরও বেশি জাহাজ নিয়ে গঠিত এই ফ্লোটিলা ছিল গাজার ১৮ বছরের সমুদ্র অবরোধ ভাঙার সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রচেষ্টা।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেশির ভাগ নৌযান, যার মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিলেন, তাদের বুধবার (১লা অক্টোবর) আন্তর্জাতিক জলসীমা থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল ভেতরে ইসরায়েলি বাহিনী আটক করে।

ইসরায়েলি নৌবাহিনীর কঠোর বাধার মুখে পোলিশ পতাকাবাহী ‘মেরিনেট’ জাহাজটিই একমাত্র ব্যতিক্রম হিসেবে গতিপথ এখনো ধরে রেখেছে। এই জাহাজটিতে মোট ছয়জন যাত্রী রয়েছেন। তারা মানবিক সহায়তা নিয়ে গাজায় পৌঁছানোর সংকল্পে অটল।

ফ্লোটিলার লাইভ ট্র্যাকার থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘মেরিনেট’ বর্তমানে গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে আন্তর্জাতিক জলসীমার মধ্যেই অবস্থান করছে। ইঞ্জিনে সৃষ্ট সমস্যার কারণে জাহাজটি মূল বহর থেকে পিছিয়ে পড়েছিল।

বর্তমানে জাহাজটির গতি অত্যন্ত ধীর, মাত্র ২ দশমিক ১৬ নট (প্রায় ৪ কিমি/ঘণ্টা)। এই ধীরগতি সত্ত্বেও ফ্লোটিলার আয়োজকেরা ‘মেরিনেট’কে ‘সুমুদ’ (Sumud), অর্থাৎ ‘অদম্যতা ও সহনশীলতার প্রতীক’ হিসেবে আখ্যায়িত করেছেন।

ফ্লোটিলার আয়োজকেরা নিশ্চিত করেছেন, জাহাজের ক্যাপ্টেন গতকাল বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করে জানিয়েছেন, জাহাজের ইঞ্জিনে সমস্যা দেখা দিলেও ইতিমধ্যে মেরামত করা সম্ভব হয়েছে। যাত্রা পুনরায় শুরু হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জাহাজটি এখনো স্টারলিংক স্যাটেলাইট-ব্যবস্থার মাধ্যমে সংযুক্ত এবং আয়োজকদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। গ্রিনিচ মান সময় (জিএমটি) ৪টা ৩০ মিনিটের (বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিট) সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর নজরদারি সত্ত্বেও জাহাজটিকে এখনো আটক করা হয়নি।

ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় সূর্যোদয়ের সময় ক্রুদের পথ চলার দৃশ্য সরাসরি সম্প্রচারে দেখা যাচ্ছে। ইসরায়েলি নৌবাহিনীর পক্ষ থেকে এই জাহাজকেও আটকের কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আন্তর্জাতিক নজর এখন এই শেষ জাহাজটির দিকে নিবদ্ধ।

জে.এস/

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250