বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা

আটকে পড়া পর্যটকরা সাজেক থেকে ফিরতে শুরু করেছেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মেঘের রাজ্য খ্যাত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। বুধবার (৪ঠা ডিসেম্বর) দুপুর ২টার পর সাজেক থেকে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ির উদ্দেশ্যে তারা ফিরতে শুরু করেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার সারাদিন বাঘাইছড়ির সাজেকে আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলি হয়। এতে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল না করায় পর্যটকরা গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত সাজেকে অবস্থান করেন।

সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা গণমাধ্যমকে বলেন, যারা গতকাল বিকেলে আটকা পড়েছিলেন এবং আজ সকালে যাদের চলে যাওয়ার কথা ছিল দুপুর ২টার পর তারা সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়ে গেছেন।

আরও পড়ুন: সেনাসদস্য ওয়াসিম হত্যায় গ্রেফতার ৭ আসামি কারাগারে

তিনি আরও বলেন, দুই দিনের জন্য যারা এসেছেন তাদের মধ্যে কিছু পর্যটক এখনো সাজেকে আছেন। বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার গণমাধ্যমকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় আজ দুপুর ২টার পর ৪৪০ জন পর্যটক সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেছেন।

এসি/কেবি

পর্যটকরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250