রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

অ্যাভাটারে গান গেয়ে মাইলি সাইরাসের হাতে আসছে যে আন্তর্জাতিক সম্মাননা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪০ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী মাইলি সাইরাস পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন। জেমস ক্যামেরনের সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এ ‘ড্রিম অ্যাজ ওয়ান’ গানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হচ্ছে। সূত্র: ডেসার্ট সান। 

পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসব আগামী ২-১২ই জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং উদ্বোধনী দিনে ৩রা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মাইলি সাইরাসকে এই সম্মাননা তুলে দেওয়া হবে। গানটি মাইলি সাইরাস সহলেখক হিসেবে লিখেছেন।

সঙ্গে ছিলেন অ্যান্ড্রু ওয়াট, মার্ক রনসন ও সাইমন ফ্র্যাংলেন। নতুন অ্যাভাটার সিনেমায় প্যান্ডোরার জগতে গানটি গুরুত্বপূর্ণ আবেগ ও দৃশ্যের সঙ্গে মিলিত হয়ে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে।

উৎসবের চেয়ারম্যান নাছাত্তার সিং চাঁদি বলেন, “মাইলি সাইরাস এমন একজন শিল্পী যিনি নিজের কাজেই আলাদা পরিচয় তৈরি করেন। ‘ড্রিম অ্যাজ ওয়ান’ ইতিমধ্যেই বিশ্বজুড়ে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। তাকে এই সম্মাননা দিতে পেরে আমরা আনন্দিত।”

মাইলি সাইরাস ২০২৪ সালের গ্র্যামিতে “ফ্লাওয়ার্স” গানটি পরিবেশন করে সেরা পপ একক পারফরম্যান্সসহ বছরের সেরা রেকর্ড জিতেছেন।

জে.এস/

হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250