মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী কর্মসূচি *** ‘লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস’ *** আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী *** বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, লালবাগের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে: ডিবি *** নির্মূলের লক্ষ্যের বছরেই হামের প্রাদুর্ভাব *** সরকারি দলের সংসদীয় সভা বিকেলে *** অসংক্রামক রোগে মৃত্যু বেশি, থেমে নেই সংক্রামক রোগও *** দেশে হঠাৎ কেন হামের প্রাদুর্ভাব *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন আজ *** ডিবি কার্যালয়ে শিরীন শারমিন, দুপুরে তোলা হবে আদালতে

কনসার্টের মাঝেই বাবার ভিডিও কল, যা করলেন অরিজিৎ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৩ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। শুধুই গান না, অরিজিতকে ভক্তদের ভালোবাসার হাজার কারণ রয়েছে। অরিজিতের সারল্য এবং সাধারণ জীবনযাপন সবসময় মানুষের মন জয় করেছে। এবার লাইভ কনসার্টে আরও একবার ভক্তদের মন কেড়েছেন অরিজিৎ। অনুষ্ঠান মঞ্চেই এলো তার বাবার ফোন। এক মুহূর্তও নষ্ট না করে কল রিসিভ করলেন শিল্পী। গান গাইতে গাইতেই বাবার ফোন ধরলেন অরিজিৎ। বাবার সঙ্গে ফোনে কথা বলার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গায়কের এক ভক্ত ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন।

আরও পড়ুন: যে কারণে ভেঙে যায় রানি-ঐশ্বরিয়ার বন্ধুত্ব

ফোন ধরা অবস্থায় তাকে দেখা যায় স্ক্রিনের দিকে তাকিয়ে হাত নাড়তে। প্রথমে সকলে অবাক হয়ে যায়। অনুষ্ঠানের মাঝে কার সঙ্গে ভিডিও কলে কথা বলছেন অরিজিৎ? তারপর গায়ক কনসার্টের মাঝেই ফোনের স্ক্রিন ঘুরিয়ে দেখালেন তার ভক্তদের। বাবার মুখ দেখা গেল স্ক্রিনে। যে দৃশ্যে সকলেই মুগ্ধ।

বাবার সঙ্গে কথা বলার সময় গায়কের চোখ-মুখে আলাদা উন্মাদনা দেখা যায়। অরিজিৎ কিছুক্ষণ মোবাইল স্ক্রিনে তার বাবার দিকে তাকিয়ে রইলেন। তারপর কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দেন। এরপর অরিজিৎ দর্শকদের উদ্দেশে বলেন, মোবাইলে দেখা মানুষটি তার বাবা। তিনি যতই গান গাওয়ায় ব্যস্ত থাকুন না কেন, এই ফোন তাকে ধরতেই হবে।

এসি/ আই.কে.জে


অরিজিৎ সিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250