শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে? *** অফিস সময় ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় *** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ? *** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

বেনাপোলে দুই কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

১৮টি স্বর্ণের বারসহ লিমন হোসেন (৩০) নামে এক পাচারকারীকে বেনাপোল সীমান্ত এলাকা থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের ওজন দুই কেজি ১০০ গ্রাম, যার দাম আনুমানিক দুই কোটি ১৪ লাখ টাকা।

বুধবার (১০ই জুলাই) ভোরে বেনাপোল সীমান্তের বারোপুতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক লিমন বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের শাহ আলমের ছেলে।  

আরো পড়ুন: পুলিশের এডিসি কামরুল ও স্ত্রীর ১১ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তবর্তী বারোপুতা গ্রাম দিয়ে স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচার হবে এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা বারোপুতা এলাকায় গোপনে অবস্থান নেন। 

ভোরে বারোপুতা গ্রাম দিয়ে সীমান্তের দিকে যাওয়ার পথে এক মোটরসাইকেলআরোহীকে থামানো হয়। এসময় তার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১৮টি স্বর্ণের বার পাওয়ায় তাকে আটক করা হয়। এই ব্যাপারে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। 

এইচআ/  

আটক স্বর্ণ পাচার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250