রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি

জালে ধরা পড়লো ১৮ কেজির টুনা মাছ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ছত্তার মাঝি (৪৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি টুনা মাছ।

স্থানীয় মাছ ব্যবসায়ীরা গণমাধ্যমকে বলছেন, এই এলাকায় এতো বড় আকারের টুনা মাছ আগে কখনো ধরা পড়েনি।

বুধবার (১৯শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৎস্যবন্দর মহিপুরের আড়ৎ ফয়সাল ফিসে মাছটি নিয়ে এলে নিলামের মাধ্যমে ১৪ হাজার ৮০০ টাকায় কিনে নেয় কুয়াকাটা মাছ বাজারের খুচরা পাইকার ফিস ভ্যালির পরিচালক মতিউর রহমান। এ সময় টুনা মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

জেলে ছত্তার মাঝি গণমাধ্যমকে জানান, কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে তারা একটি বিশাল টুনা মাছ ধরেন। সামুদ্রিক অন্যান্য মাছের সাথে এই মাছটি ধরা পড়ে। মাছটি দেখে ট্রলারে থাকা বাকি জেলেরাও উল্লাস করেন। তিনি আরো বলেন, ২৫ বছর ধরে জেলে পেশায় আছি কিন্তু এত বড় টুনা মাছ এর আগে কখোনোই আমরা পাইনি। এর আগে সর্বোচ্চ ৫-৭ কেজি ওজনের টুনা মাছ পেয়েছি। 

কুয়াকাটা মাছ বাজারের খুচরা পাইকার ফিস ভ্যালির পরিচালক মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, প্রথমত এত বড় টুনা মাছ আমরা বিগত দিনে এই এলাকায় কোথাও দেখিনি। মহিপুর-আলিপুর এবং কুয়াকাটায় প্রতিদিন কোটি কোটি টাকার মাছ বেচাকেনা হয় কিন্তু এত বড় টুনা মাছ আমরা এর আগে শুধু অনলাইনে দেখেছি আর সরাসরি এই প্রথম দেখলাম। মাছটি নিলামের মাধ্যমে ৮০০ টাকা কেজি দরে ক্রয় করেছি। ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের মাছটির মোট দাম এসেছে ১৪ হাজর ৮০০ টাকায়। আশা করছি মাছটি খুব ভালো দামে বিক্রি করতে পারবো।

আরো পড়ুন : সেই গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে ‘গান বাজানো নিষিদ্ধের’ নোটিশ সরানো হলো

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা গণমাধ্যমকে বলেন, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সাড়ে ১৮ কেজি ওজনের টুনা মাছ পাওয়া গেছে, এটি মৎস্যজীবীদের জন্য এক ধরনের প্রাপ্তি। কারণ এর ফলে স্থানীয় মৎস্য ব্যবসার সম্ভাবনা আরও বৃদ্ধি হবে বলে মনে করি। মূলত এ ধরনের বড় মাছগুলো সমুদ্রের গভীরে চলাফেরা করে থাকে। হয়তো দলছুট হয়ে এই মাছটি উপকূলের কাছাকাছি এসে জেলেদের জালে ধরা পরেছে। 

এস/কেবি

টুনা মাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250