রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ

আবহাওয়া বদলের সঙ্গে মনের যত্ন নিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৪

#

ছবি : সুখবর

টানা বৃষ্টিতে রাস্তায় কাদাপানি চলাফেরায় তৈরি করে নানা প্রতিবন্ধকতা। ঝুম বৃষ্টি হয়তো কিছুক্ষণ মনে উচ্ছ্বাস জাগায় কিন্তু মাসব্যাপী অন্ধকারাচ্ছন্ন সময় প্রভাব ফেলে মনে। তাই এ সময়ে শরীরের পাশাপাশি মনের খেয়াল রাখাও জরুরি। 

সকালের প্রথম কাজটা হোক আপনার পছন্দের কিছু দিয়ে। হয়তো এক কাপ চা নিয়ে খবরের কাগজের প্রিয় পাতাটা হাতে নিয়ে বসলেন। এ সময়ে চনমনে থাকতে দিনের শুরুতে চা বা কফি দারুণ কার্যকরী। এছাড়াও সবুজের মাঝে ডুবে যেতে প্রিয় গাছগুলোর যত্ন আত্তিতে শুরু করলেন সকালটা। মোট কথা এমন কাজ দিয়ে দিন শুরু করুন যা আপনাকে ভেতর চাঙ্গা করবে।

আরো পড়ুন : দিনে কতটা পরিমাণে ডার্ক চকোলেট খাওয়া স্বাস্থ্যকর?

শরীরচর্চায় অনীহা নয় 

ঝুম বৃষ্টিতে ঠান্ডা আবহাওয়ায় যেন ঘুম কাটতেই চায় না। এমন মেঘলা দিনে শরীরে জাঁকিয়ে বসে আলসেমি। কিন্তু বর্ষায় তো আর অফিস আদালত বন্ধ থাকবে না। তাই আলসেমি কাটিয়ে চনমনে থাকতে শরীরচর্চা করতে পারেন। জিম নাহয় নাই করলেন, বাড়িতেই করুন হালকা শরীরচর্চা। নিয়মিত ব্যায়ামে শরীরের পাশাপাশি ভালো থাকবে আপনার মন।   

পাতে রাখুন প্রিয় পদ

রসনাবিলাসী বাঙালির উৎসব মানেই ভুরিভোজ। যেকোনো উপলক্ষেই চাই মনের মতন খাবার। তাই বৃষ্টির দিনে বেশি একঘেয়ে লাগলে, পছন্দের খাবার খান। মন ভালো হতে বাধ্য। বৃষ্টি বলেই শুধু খিচুড়ি কেন চাইলে তৈরি করে নিতে পারেন নানা রকম এক্সপেরিমেন্টাল পদ। রান্নাঘরে যান, নানা উপকরণে মিশে গিয়ে মজাদার পদ তৈরি করুন। আলস্য তো কাটবেই সঙ্গে মনটাও লাগবে ফুরফুরে। 

শেষটা হোক সুন্দর 

দিনের শুরুটা যতটা গুরুত্বপূর্ণ শেষটাও তাই। দিনের শেষটা তাই হোক বিশেষভাবে। সারাদিনের কাজকর্ম শেষে নিজেকে একটু সময় দিন। স্ক্রিন টাইম কমিয়ে লেখালেখির অভ্যাস থাকলে লিখুন। চেষ্টা করুন কয়েক পাতা পড়তেও। বই আপনার চোখের আরামের পাশাপাশি মস্তিষ্কের উর্বরতা বাড়াতেও সাহায্য করবে। সবশেষে করতে পারেন অল্প একটু ইয়োগাও। এতে পরের দিনের জন্য পজিটিভ অনুভব নিয়ে শেষ হবে আপনার দিন।  

এস/ আই.কে.জে/

শরীরচর্চা বর্ষাকাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250