রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ দল ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৫

#

সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। ছবি: পিআইডি

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহতদের উন্নত চিকিৎসাসেবা দিতে সিঙ্গাপুর ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে পৌঁছেছে।

গতকাল বৃহস্পতিবার (২৪শে জুলাই) সিঙ্গাপুর থেকে পাঁচ সদস্যের দ্বিতীয় একটি মেডিকেল টিম ঢাকায় পৌঁছায়। এই টিমের সদস্যরা হলেন—চো উইং কিট চেস্টার, ওয়েই গুইরু, তার কোই ইউয়েন, ওং জোলিন এবং আইরিন ওং মেই জিন। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গঠিত বিশেষজ্ঞ দলের সঙ্গে যৌথভাবে চিকিৎসা কার্যক্রমে অংশ নিচ্ছেন। তারা কারিগরি ও পেশাগত সহায়তা দেবেন।

চীন থেকেও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল গতকাল ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছেছে। চীনা চিকিৎসক প্রতিনিধি দলে রয়েছেন লিউ শুহুয়া, ইয়াং ফেই, লি জে, ঝাং জিনলি এবং লিউ হুয়ান। এ দলে বার্ন, ট্রমা ও ইনটেনসিভ কেয়ার চিকিৎসায় অভিজ্ঞ বিশেষজ্ঞরা রয়েছেন।

চীনা চিকিৎসক দলটি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত টিমের সঙ্গে চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা দেবেন।

চীন চিকিৎসক সিঙ্গাপুর বিমান বিধ্বস্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250