রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

পাকা আমের লাচ্ছি বানানোর সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

এই মৌসুমে বাজারে এখন পাকা আম বেশ সহজলভ্য। এখনই সময় পাকা আম দিয়ে দারুণ সব পদ তৈরি করে খাওয়ার। চাইলে শরীর ঠান্ডা রাখতে পান করতে পারেন পাকা আমের লাচ্ছি। রইলো রেসিপি-

উপকরণ

১. পাকা আম ২টি

২. টকদই

৩. বিট লবণ

৪. লেবুর রস

৫. খোয়া ক্ষীর

৬. বরফ ও

৭. চিনি।

সব উপকরণ পরিমাণমতো নিতে হবে।

আরো পড়ুন : ফরমালিন দেওয়া আম চেনার সহজ উপায়

পদ্ধতি

প্রথমে পাকা আম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তারপর ব্লেন্ডারে টকদই ও পাকা আমের টুকরোগুলো দিয়ে চিনি মিশিয়ে নিতে হবে।

এবার ভালো করে ব্লেন্ড করে নিন। একবার ব্লেন্ড করার পর আরও একবার করতে হবে। এবার এই মিশ্রণের সঙ্গে বিট লবণ ও লেবুর রস মিশিয়ে নিতে পারেন।

তারপর খোয়া ক্ষীর ও বরফ মিশিয়ে নিয়ে আরও একবার ব্লেন্ড করে নিন। ব্যাস, রেডি পাকা আমের লাচ্ছি। একটি কাঁচের গ্লাসে এই লাচ্ছি ঢেলে নেওয়া পর তারপর উপর আমের কুচি ছড়িয়ে নিতে পারেন।

এস/ আই.কে.জে/


রেসিপি পাকা আমের লাচ্ছি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250