বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা *** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত

বাংলাদেশ গড়ে তুলতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন: উপদেষ্টা ফারুক-ই-আজম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৪ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।

তিনি বলেন, জবাবদিহিমূলক প্রশাসন ও নেতৃত্ব নিশ্চিত করতে এবং স্বাধীন বিচার ও নির্বাচনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংস্কার অপরিহার্য। শাসকগোষ্ঠী যেন কোনো কিছুর তোয়াক্কা না করে—এমন পরিস্থিতির পরিবর্তন ঘটাতে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জয়পুরহাট জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন উপদেষ্টা।

আজ সোমবার (১৯শে জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক আল মামুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক।

জে.এস/

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250