রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ

লিভার ক্যানসারের ঝুঁকি কমায় কফি!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৯ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

সকালে ঘুম থেকে উঠে কফির মগে চুমুক না দিলে চলে না অনেকের। আবার দিনের বিভিন্ন সময় শরীরকে চাঙা করতে আরও দু-তিন কাপ কফি তো পান করেন কেউ কেউ। যদিও অতিরিক্ত কফি পান শরীরের জন্য ভালো নয়, তবে দৈনিক নির্দিষ্ট পরিমাণে কফি পান করলে শরীর আরও ভালো থাকে। এ বিষয়ে প্রকাশিত এক গবেষণা বলছে, কফি পানে লিভারের নানা রোগের ঝুঁকি ৭০ শতাংশ পর্যন্ত কমে যায় এবং লিভার ক্যানসারের ঝুঁকি কমায়। যুক্তরাজ্যের রয়েল সোসাইটি অব মেডিসিনের এই গবেষণায় নেতৃত্ব দেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ব্রিটিশ লিভার ট্রাস্টের অভিজ্ঞ পরামর্শক গ্রায়েম আলেকজান্ডার।

এছাড়া ইউরোপের অন্যান্য দেশের লিভার অ্যাসোসিয়েশনের অভিজ্ঞ প্রতিনিধিরাও এই গবেষণায় অবদান রেখেছেন। গবেষকরা কফি পানের সঙ্গে লিভারের সম্পর্ক নিয়ে সাম্প্রতিককালের গবেষণার রিপোর্ট ও এ বিষয়ক অন্যান্য বিষয় ও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেছেন।

আরো পড়ুন : জীবনে এগিয়ে যেতে এই ভুলগুলো এড়িয়ে চলুন

গবেষণাপত্র অনুযায়ী, যারা কফি পান করেন না তাদের তুলনায় যারা যারা নিয়মিত কফি পান করেন তাদের মধ্যে লিভার ক্যানসারের ঝুঁকি ৪০ শতাংশ কম। এ বিষয়ে গবেষকরা জানান, নিয়মিত কফি পানকারীদের লিভারে হয়তো এমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়ে যায়, যার কারণেই ক্যানসারের ঝুঁকি কমে।

ব্রিটিশ লিভার ট্রাস্টের প্রধান নিবার্হী জুডি রাইসের মতে, কফি পানে লিভার সিরোসিসের ঝুঁকিও ২৫-৭০ শতাংশ পর্যন্ত কমাতে পারে বলে।

অধ্যাপক আলেকজান্ডার বলেন, ‘ইউরোপ আমেরিকাসহ পৃথিবীর অন্যান্য অংশে দিন দিন লিভারের জটিলতায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিভিন্ন গবেষণায় দেখেছি, কফি সত্যিই আশ্চর্যজনকভাবে লিভারের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

বর্তমানে ক্রনিক লিভার ডিজিজের কারণে প্রতিবছর বিশ্বজুড়ে বহু সংখ্যক মানুষ মারা যায়। শুধু আমেরিকাতেই প্রতিবছর লিভার সিরোসিসে (লিভারের জটিল অসুখ) আক্রান্ত হয়ে ৩১ হাজার মানুষ মারা যায়। লিভারের জটিলতায় মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে পুরো বিশ্বজুড়েই।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত অ্যালকোহল, ক্যালরি ও ফ্যাট গ্রহণের ফলেই মানুষের লিভারের জটিলতা বাড়ছে। তাই সবাইকে এসব বিষয়ে সতর্ক হতে হবে ও লিভারের সুস্থতা নিশ্চিত করতে হবে।

সূত্র: মেডিকেল নিউজ টুডে

এস/কেবি


লিভার ক্যানসার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250