বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ

ব্যবসায়ীর বাড়িতে গুলি করা অস্ত্রধারীদের ‘গাড়িচালক’ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪২ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

#

ছবি: সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া

চট্টগ্রামের চন্দনপুরা এলাকায় চাঁদা দাবিতে এক ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মুজিবুর রহমান অস্ত্রধারীদের বহনকারী গাড়ির চালক বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মুজিবুর। মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) প্রকাশ রায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মুজিবুর হাটহাজারীর উত্তর মাদার্শা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১০ কোটি টাকা চাঁদা দাবিতে চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী স্মার্ট গ্রুপের মালিক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে দুই দফা গুলিবর্ষণ করে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারীরা। দ্বিতীয় দফায় গত ২৮ ফেব্রুয়ারি ব্যবসায়ীর বাড়িতে গুলি চালায় সন্ত্রাসীরা।

এসআই প্রকাশ রায় বলেন, ‘প্রথম হামলার পর প্রায় একশ সিসিটিভি ফুটেজ দেখে আমরা মুজিবুর ও গাড়িটি শনাক্ত করি। গাড়িটি আগে জব্দ করা হলেও ড্রাইভারকে পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘হামলার পর মুজিবুর ব্রাহ্মণবাড়িয়ায় পালিয়ে যান। বৃহস্পতিবার র‍্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।  

প্রকাশ রায় বলেন, ‘আদালতে দেওয়া জবানবন্দিতে মুজিবুর জানান, হামলার মূল পরিকল্পনাকারী বড় সাজ্জাদের সহযোগী আব্দুল কাইয়্যুম ইমন ও ফটিকছড়ির মোবারক হোসেন ইমন।’

‘জবানবন্দিতে মুজিবুর আরও জানান, তার গাড়িতে নয়জন অস্ত্রধারী ছিলেন। তাদের মধ্যে আটজন হামলায় অংশ নেন। এর বাইরে সিএনজিচালিত অটোরিকশায় আরও কয়েকজন ছিলেন। হামলার পর গাড়িটি তিনি একজনের কাছে রেখে পালিয়ে যান। আর পুরো বিষয়টি সাজ্জাদের সহযোগী আব্দুল কাইয়্যুম ইমন ও মোবারক হোসেন ইমন সমন্বয় করেন,’ যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মুজিবুরসহ এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

চট্টগ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250