রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ

অস্ত্রোপচারের পর ওজন বেড়েছে তানিয়ার, সুস্থ হয়ে ফিরবেন অভিনয়ে

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

কিছু দিন আগে ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টির রাজধানীর একটি হাসপাতালে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। তার পর থেকে বর্তমানে নিজ বাসায়ই বিশ্রামে রয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি ভালো আছেন বলে সম্প্রতি এক ফেসবুক লাইভে তানিয়া নিজেই জানিয়েছেন।

গত বুধবার (৪ঠা মার্চ) ফেসবুক লাইভে ছোটপর্দার এই নিযমিত মুখ বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আগের থেকে অনেক ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। সার্জারির পর আসলে অনেক ভালো আছি, ব্যথা নেই আল্লাহর রহমতে।

সাধারণত এ ধরনের অপারেশনে ছয় থেকে আট ঘণ্টা সময় লাগলেও আমার ক্ষেত্রে প্রায় আড়াই ঘণ্টার মধ্যেই অস্ত্রোপচার শেষ হয়ে যায়।’

সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফেরার কথা জানিয়ে তানিয়া বলেন, ‘অসুস্থতার কারণে শুটিং থেকে দূরে থাকতে হয়েছে। আপনারা দোয়া করবেন যেন একদম ঠিক হয়ে যাই। অনেকদিন গ্যাপ গেছে, শুট অফ গেল। ঈদে আসলে কাজগুলো কম হয়ে গেল। ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই যেন আবারও কাজ শুরু করি।’

অপারেশনের পরের অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী বলেন, ‘চোখ খোলার সঙ্গে সঙ্গেই আমি আম্মুকে খুঁজছিলাম। ডাক্তারকে বলছিলাম যে আমি ঠিক আছি।’

অস্ত্রোপচার ও নিয়মিত ওষুধ সেবনের কারণে ওজন কিছুটা বেড়েছে। তবে সুস্থ হয়ে উঠলে আবার জিমে গিয়ে নিজেকে ‘ফিট’ করে অভিনয়ে ফেরার আশা ব্যক্ত করেন তিনি।

গত ১৫ই ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তানিয়া বৃষ্টির মস্তিষ্ক থেকে টিউমার অপসারণ করা হয়।

অস্ত্রোপচারের পর তিনদিন হাসপাতালে পর্যবেক্ষণে ছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় ফিরেছেন। বর্তমান এই অভিনেত্রী পুরোপুরি বিশ্রামে আছেন। 

জে.এস/

তানিয়া বৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250