রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

বকেয়া টাকা চাওয়ায় দুই হাতে দুটি দা নিয়ে হামলা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ২৫শে মার্চ ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

দুই হাতে দুটি দা উঁচিয়ে হুমকি দিচ্ছেন এক যুবক, কখনো তেড়ে যাচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

আজ বুধবার খোঁজ নিলে জানা যায়, ঘটনাটি ঘটে গতকাল বিকেল পাঁচটার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায়। বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক দোকানির ওপর হামলা করা হয়। পরে অভিযান চালিয়ে হামলাকারীকে আটক করে পুলিশ।

হামলার শিকার নুরুল হক (৪২) চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘোনা এলাকার বাসিন্দা। তিনি মগবাজারে একটি খাবারের দোকানের মালিক। আহত অবস্থায় তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আট মাস আগে মগবাজারে দোকান চালু করেন নুরুল হক। এর পর থেকে স্থানীয় মেহেদী হাসান নাহিদ (২৮) নামের এক যুবক দোকান থেকে বাকিতে চা-নাশতা ও মালামাল নিতেন। একপর্যায়ে তার বকেয়া দাঁড়ায় ১৫ হাজার টাকা।

গতকাল বিকেলে টাকা চাইলে মেহেদী হাসান পাশের একটি কামারের দোকান থেকে দুটি দা এনে নুরুল হকের ওপর হামলা চালান। একপর্যায়ে পাশের ব্যবসায়ীরা তাকে সরিয়ে নিলে দোকানের ফ্রিজসহ অন্যান্য মালামাল কেটে ও ভেঙে ফেলেন হামলাকারী। পরে দুই হাতে দা উঁচিয়ে হুমকি দিতে থাকেন তিনি।

মেহেদী হাসানের হুমকির ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ হোসেন মুঠোফোনে আজ সুখবর ডটকমকে বলেন, মেহেদী হাসানকে সন্ধ্যায় তার বাড়ি থেকে আটক করা হয়েছে। হামলার শিকার নুরুল হক মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হবে।

এসআই ফরিদ হোসেন আরও বলেন, মেহেদী হাসান মাদকাসক্ত। এ কারণে তিনি উচ্ছৃঙ্খল জীবন যাপন করতেন।

জে.এস/

ভিডিও ভাইরাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250