বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা *** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত

বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় এলে ফরিদপুর অঞ্চলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে। সমগ্র অঞ্চল ঘিরে আমরা পদ্মা ব্যারাজ নির্মাণ করতে চাই; যাতে ক্রাইসিস এলে বা শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে, চাষাবাদের কষ্ট না থাকে।’

আজ বুধবার (৪ঠা ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজমাঠে ফরিদপুর বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে জনসভা শুরু হয়। বেলা পৌনে ৩টায় জনসভায় যোগ দেন তারেক রহমান।

এ ছাড়া পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তিনি বলেন, ‘এই এলাকার অন্যতম একটি সমস্যা হচ্ছে নদীভাঙন। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে, কীভাবে নদীভাঙনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে; যাতে করে এই এলাকার মানুষ জমিজমা রক্ষা করতে পারে। কারণ, বৃহত্তর ফরিদপুর কৃষি প্রভাব একটি এলাকা। এই এলাকায় পাটশিল্প আছে। পাটশিল্পকে যদি সহযোগিতা করতে পারি, পাট রপ্তানির মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। এই চরাঞ্চলে ভুট্টাচাষিদের পাশে আমরা দাঁড়িয়ে সহযোগিতা করতে চাই।’

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘জনগণের যদি সমর্থন থাকে, তাহলে ইনশা আল্লাহ যেকোনো বড় কাজ করা সম্ভব হবে। ধানের শীষ যদি বিজয়ী হয়, ইনশা আল্লাহ পর্যায়ক্রমে সব বাস্তবায়নে হাত দিতে পারব।’

জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেরছ আলী ইছা সভাপতিত্ব করেন। জনসভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার ১৫টি সংসদীয় আসনের মনোনীত প্রার্থীদের পক্ষে ধানের শীষে ভোট চান তারেক রহমান। এতে পাঁচটি জেলার কর্মী-সমর্থকেরা অংশ নেন।

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250