সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন মেরিনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ ছেলেসন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি।

বুধবার (১১ই সেপ্টেম্বর) দুপুরে সিজারের মাধ্যমে জন্ম নেয় পাঁচটি নবজাতক। তারা সবাই সুস্থ রয়েছে। হাসপাতালের ২২ নম্বর প্রসূতি ও গাইনি ওয়ার্ডে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে জন্ম নেওয়া পাঁচ সন্তান দেখতে হাসপাতালের অন্যান্য রোগীর স্বজনরা ওই ওয়ার্ডে ভিড় করেন।

পাঁচ সন্তান জন্ম দেওয়া ওই প্রসূতির নাম মেরিনা খাতুন (২৮)। এর আগেও তার দুটি কন্যাসন্তান জন্ম নিয়েছিল। তৃতীয় দফায় সন্তান প্রসব করতে গিয়ে একসঙ্গে পাঁচ ছেলে সন্তানের মা হন তিনি।

মেরিনার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী থানার শ্রীরামপুর গ্রামে। তিনি ওই গ্রামের মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মজিদের স্ত্রী। 

এদিকে পাঁচ সন্তান একসঙ্গে জন্ম দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন মা মেরিনা খাতুন। তিনি বলেন, ‘এটি আল্লাহর অশেষ রহমত। আমার দুটি মেয়ে ছিল এবার আমার কোলভরে একসঙ্গে পাঁচটি সন্তান হলো ছেলে। যদিও তাদের লালন-পালন করতে আমার কষ্ট হবে। তবু আমি অনেক খুশি।’

হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক নিলুফার শারমিন গণমাধ্যমকে  বলেন, ‘আজ (বুধবার) সকাল ১১টার দিকে প্রসূতি মেরিনাকে তার স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসেন। এরপর সেখান থেকে ২২ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। প্রসূতির অবস্থা অস্বাভাবিক দেখে তাকে দ্রুত ওটিতে নেওয়া হয়। সেখানে সিজার করে একে একে পাঁচটি নবজাতক বের করা হয়। এ সময় চিকিৎসকরাও অবাক হয়ে যান।’ রামেক হাসপাতালে এই প্রথম পাঁচটি সন্তান একসঙ্গে জন্ম নিলো বলেও জানান ওই চিকিৎসক। পাঁচটি নবজাতকই সুস্থ আছে বলেও জানান তিনি।

ওআ/কেবি

পাঁচ সন্তানের জন্ম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250