রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

৯ জিবি ইন্টারনেটের বিল দেড় কোটি টাকা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ পূর্বাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

মাত্র ৯ জিবি মোবাইল ইন্টারনেটের বিল এসেছে দেড় কোটি টাকা। শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক দম্পতির সঙ্গে। ওই দম্পতি সুইজারল্যান্ডে তিন সপ্তাহ ভ্রমণের সময় ৯ দশমিক ৫ জিবি ডেটা ব্যবহার করেন। দেশ ফিরে দেখতে পান তাঁদের বিল এসেছে ১ লাখ ৪৩ হাজার ৪৪২ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দেড় কোটি টাকার বেশি।

এবিসি অ্যাকশন নিউজের প্রতিবেদনে বলা হয়, রেনে রেমান্ড (৭১) ও তাঁর স্ত্রী লিন্ডা রেমান্ড (৬৫) প্রায় ৩০ বছর ধরে মোবাইল ইন্টারনেট পরিষেবা কোম্পানি টি-মোবাইলের গ্রাহক। দেশের বাইরে যাওয়ার আগে কোম্পানিকে তাঁদের ভ্রমণের পরিকল্পনা জানিয়েছিলেন। কিন্তু দেশে ফিরে বিল দেখে হতবাক হয়ে যান তাঁরা।

আরো পড়ুন : বিচ্ছেদ উদযাপনে ‘ডিভোর্স রিং’!

পরবর্তীতে টি-মোবাইলের সঙ্গে যোগাযোগ করেন রেমান্ড দম্পতি তিন সপ্তাহ বিদেশভ্রমণের সময় তাঁরা মাত্র দশমিক ৫ গিগাবাইট ইন্টারনেট ব্যবহার করেছেন। অথচ গড়ে তাঁদের দৈনিক বিল এসেছে ৬ হাজার ডলারের বেশি। বিষয়টি তাৎক্ষণিকভাবে টি-মোবাইলকে ফোন করে জানান রেনে। কোম্পানির একজন প্রতিনিধি যাচাই করে জানান, বিলটি ঠিক আছে।

প্রাথমিকভাবে এ ব্যাপারে টি-মোবাইলের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এক পর্যায়ে বিলটির বিরোধিতা করে আইনি পদক্ষেপের উদ্যোগ নেওয়া হয়। গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়। গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর টি-মোবাইল কর্তৃপক্ষ রেমান্ড দম্পতির সঙ্গে কথা বলে এবং বিলটি ঠিক করে নিতে সম্মত হয়।

এস/ আই.কে.জে/


ইন্টারনেট দেড় কোটি টাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250