শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা

যৌনদাসী

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪১ অপরাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

কবি মোজাফফর আহমদ

এক.

পৃথিবীময় শুধু অন্বেষার মুখোমুখি কান্নার স্বর।

অস্পষ্ট এদিক-ওদিক যেদিকে তাকাই, সেদিন সন্ধ্যার

বর্ণিল অন্ধকারে বৃষ্টিভেজা চোখ বাঁধা সংসার বন্ধনে 

সহিষ্ণু জীবনের ধার কেটে কেটে ফসল ফলাবার বৈশাখে কুলকুল পিপাসা অনুভূত কম্পনের বিস্তার। পাতার মর্মরে কান্নার আকুতি, আর্তচিৎকারে কাঁপুনির সুর।

পাতার মর্মরে কান্নার স্বর। বিরাট অপরূপ নিরাকার। বৃষ্টির স্বরে কান্নার স্বর। অস্পষ্ট এদিক-ওদিক যেদিকে মাঠ বরাবর বসতির ঠিকানা, ওখানে কোনো এক বিস্ময় যুবতী, যৌনদাসী। নতজানু। 


দুই.

পৃথিবীময় মুগ্ধতা অপার সৌন্দর্যের কাছে আমার 

পরাজয়। রাত পোহাবার অল্প সময়ের বিপরীতে 

আর একটা জীবন। হাত বাড়িয়ে দিলাম। সে যৌনতা

বোঝে, তৃপ্তি মেটায়। জীবনের লেনদেন আদান-প্রদান,  

অপার সৌন্দর্যের পায় না বৈরাগ্য।  

ঘাসের বাতাসে মিশে বৃক্ষ লতাপাতা সবুজ মাঠের

রূপ তৃষ্ণা আড়ালে লুকিয়ে দেখেছি আত্মসম্ভ্রম 

বোঝে না সে। কালরাতে জলের বুকে 

জোছনার ভাগাভাগি হয়। জলপোকা শরীর হাতড়ায়।

তৃষ্ণা নিবারণ করে। তখন সে যৌন হতাশায় নিমজ্জিত।

এইচ.এস/


কবিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250