বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ

দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ স্থানীয় সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘সৌহার্দ্য’ পরিবহনের বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায়।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা গণমাধ্যমে বলেন, 'বাসটি ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে দ্রুত তলিয়ে যায়।' তবে সেসময় ওই বাসে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি বলেন, পাটুরিয়া ফায়ার সার্ভিসের ডুবরিরা ইতোমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে। পাশাপাশি ফরিদপুর ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ডাকা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কোনো যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ বলেন, 'দুর্ঘটনার খবর পেয়েছি। তবে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাইনি।'

দৌলতদিয়া-পাটুরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250