রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

ভক্তদের দেওয়া নাম আপন করে সুখবর দিলেন বিজয়-রাশমিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী  রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে আর কোনো লুকোচুরি নয়। এবার প্রকাশ্যে নিজেদের বিয়ের ঘোষণা দিলেন এ তারকা জুটি। আগামী ২৬শে ফেব্রুয়ারি উদয়পুরের একটি হেরিটেজ প্যালেসে বিয়ে করবেন তারা। 

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগঘন স্ট্যাটাস শেয়ার করে বিজয় ও রাশমিকা তাদের বিয়ের খবরে সিলমোহর দিয়েছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে— তারা তাদের এই মিলনকে ভক্তদের দেওয়া নামেই উৎসর্গ করেছেন।

সামাজিক মাধ্যমে তাদের শেয়ার করা স্ট্যাটাসে লেখা ছিল—'আমাদের প্রিয় ভালোবাসার মানুষেরা। আমরা নিজেরা কিছু পরিকল্পনা করার আগেই তোমরা আমাদের একটি নাম দিয়েছিলে— ভিরোশ (Virosh)। তাই আজ ভরা হৃদয়ে তোমাদের সম্মানেই আমরা আমাদের এই একসঙ্গে পথচলাকে নাম দিচ্ছি— The Wedding of VIROSH। আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।'

এর আগে গত বছর ৩রা অক্টোবর হায়দরাবাদে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আংটি বদল করেছিলেন এ প্রেমিক যুগল। এরপর থেকেই তাদের আঙুলে বাগদানের আংটি লক্ষ্য করা যাচ্ছিল। অবশেষে প্রেমের মাসে চার হাত এক হচ্ছে দুজনের। আগামী বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) সাত পাকে বাঁধা পড়বেন বিজয়-রাশমিকা। রাজস্থানের উদয়পুরে একটি হেরিটেজ প্যালেসে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বসবে তাদের বিয়ের আসর। উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে হায়দরাবাদে ফিরে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য একটি জমকালো রিসেপশন পার্টির আয়োজন করবেন তারা।

কয়েক দিন আগেই বিমানবন্দরে পাপারাজ্জিদের মুখোমুখি হয়েছিলেন রাশমিকা মান্দানা। তখন তাকে ২৬শে ফেব্রুয়ারির বিয়ের জন্য অভিনন্দন জানানো হয়, কিন্তু তিনি তা অস্বীকার না করে লাজুক হেসে মাথা নেড়েছিলেন। এর আগে বারবার বিয়ের প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেছিলেন—এই গুঞ্জন তো গত চার বছর ধরে চলছে। মানুষ একই জিনিসের জন্য অপেক্ষা করছে। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে।

জে.এস/

রাশমিকা মান্দানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250