বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা

সঙ্গমের আগে দূর করুন ভুল ভাবনা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ১৪ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

যৌনতা মানে কি শুধুই শরীর শরীর খেলা, দুটি শরীরের খেলা? কামনার আগুনে যেনতেন প্রকারে ডুব দিলেই হবে, এমন ভাবনা ভুল। সঙ্গমের আগে এমন ভুল ভাবনা দূর করুন। তবেই তো হবে চরম সুখের অনুভূতি। সারা শরীরে ছড়িয়ে পড়বে তৃপ্তির শিহরণ।

শাসনের গণ্ডিতে যৌনশিক্ষা উপেক্ষিত থেকে যায়। ফলে একটা সময় পর্যন্ত অনেকের ধারণা থাকে, যৌনতা মানে শুধুই দুটি মানুষ নগ্ন অবস্থায় পাশাপাশি শুয়ে থাকা কিংবা একে অন্যকে জড়িয়ে ধরা। বড়জোর চুম্বন করা। এর একটা বড় কারণ সিনেমা ও টেলিভিশন। প্রত্যেক বয়সের কিছু চাহিদা থাকে, সেই চাহিদা পূরণের সঠিক পথ জানতে হয়। তাই যৌনতার পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কন্ডমের বিষয়ে অনেকে জানেন। কিন্তু এর ব্যবহার সম্পর্কে কতজনের সঠিক ধারণা রয়েছে? অনেকে অতি সতর্ক হয়ে একইসঙ্গে দু’টি কন্ডম ব্যবহার করেন। তা একেবারেই উচিত নয়। দু’টি কন্ডম একসঙ্গে ব্যবহার করলে ঘর্ষণের সৃষ্টি হয় এবং এর জেরে কন্ডম ছিঁড়েও যেতে পারে।

অনেকের ধারণা শুধু পুরুষরা হস্তমৈথুন করতে পারেন। একথা সম্পূর্ণ ভুল। নারী শরীরেও যৌনতার প্রবল চাহিদা থাকে এবং তারাও মৈথুন করতে সক্ষম। এর জন্য খেলনার কমতি বাজারে নেই। যখন যেমন প্রয়োজন, তেমন জোগান। এখন তো অনলাইনের সুবিধাও রয়েছে। তাই না?

পুরুষদের অনেকে মনে করেন যৌনাঙ্গ সঠিক সময়ে বের করে নিতে পারলে সঙ্গীর অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা থাকে না। এ কথা আদতে সত্য নয়। তাই নিরোধ ব্যবহার করাই সবচেয়ে ভালো উপায়। অসুরক্ষিত মিলনে যৌনরোগ ছড়ানোর সম্ভাবনাও তো থাকে।

প্রথমবার ‘ইরেকশন’ (তাড়াতাড়ি বীর্যপাত) হলে অনেকে ভয় পেয়ে যান। ভাবেন তা অস্বাভাবিক কিছু। এ কারণে ছোটবেলা থেকে যৌনশিক্ষা প্রয়োজন, যাতে নিজের শরীরের পরিবর্তন সম্পর্কে নারী-পুরুষের মনে আগে থেকে ধারণা থাকে।

সাধারণত, প্রথম যৌনমিলনের সময় নারীর যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হয়। এ দিয়ে অনেক সময় নারীর সতীত্বের বিচারও করা হয়। সবসময় এমনটা নাও হতে পারে। অন্য অনেক কারণেই ‘সতীত্বের পর্দা’টি ছিঁড়ে যেতে পারে। ফলে কোনও নারীর সঙ্গে প্রথম যৌনতা মানে যে তার যোনি থেকে রক্তপাত হবে, তা ভাবা ভুল।

এইচ.এস/

যৌনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250