বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা

ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে আলি রেজা আরাফি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪১ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে আলি রেজা আরাফিকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রোববার (১লা মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের মুখপাত্র মোহসেন দেহনাভি এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, খামেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতা নির্বাচন না করা পর্যন্ত অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সাময়িকভাবে দেশ পরিচালনা করবে। অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে আলি রেজা আরাফি ছাড়া আরও দুই সদস্য রয়েছেন। 

তারা হলেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজিই। যত দ্রুত সম্ভব স্থায়ীভাবে সর্বোচ্চ নেতা নির্বাচন করা হবে বলে জানিয়েছে দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদ। 

আলি রেজা আরাফি ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা। বর্তমানে তিনি গার্ডিয়ান কাউন্সিল ও অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য এবং বাসিজ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইরানের সব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও আল মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ছিলেন তিনি। 

এছাড়া ইরানের কুম শহরের জুমার নামাজের ইমাম ও খতিবের দায়িত্বও পালন করেন আলি রেজা আরাফি।

আয়াতুল্লাহ আলী খামেনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250