রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ

এসি থেকে দুর্গন্ধ বের হলে দ্রুত যা করবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩০ পূর্বাহ্ন, ১৭ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

তীব্র তাপপ্রবাহে একটু স্বস্তি পেতে এসি ব্যবহার করছেন অনেকেই। তারপরও দেখা যায় ঘর ঠিকভাবে ঠান্ডা হচ্ছে না। কিংবা এসি থেকে দুর্গন্ধ বের হচ্ছে। বেশ কয়েকটি কারণে এমন হতে পারে। অনেক বেশি এসি চালালে, তাপমাত্রা ঠিক না রাখালে, ফিল্টারে ময়লা জমলে এসি থেকে দুর্গন্ধ বের হতে পারে। তাই এসি থেকে দুর্গন্ধ বের হলে দ্রুত যা করবেন চলুন জেনে নিই-

এসি বেশি তাপমাত্রায় চালালে ভিতরে আদ্রতা জন্মায়। সেই থেকে অনেক সময় ব্যাকটেরিয়ার উপদ্রব হয়। এছাড়া এসির ভেতরে ধুলা জমলেও দুর্গন্ধ ছড়ায়। একেকটি এসি থেকে একেকরকম দুর্গন্ধ বের হয়। সেই দুর্গন্ধেরও কিন্তু প্রকারভেদ রয়েছে। কারণ সেই দুর্গন্ধের কারণও ভিন্ন।

আরো পড়ুন : ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ!

যেমন ধরুন, এসি থেকে নোংরা মোজার মতো গন্ধ বেরোলে বুঝতে হবে, ভেতরে ধুলো জমেছে। এমনকি ব্যাকটেরিয়া হলেও এমনই গন্ধ হয়। এসির ভেতরে কীট-পতঙ্গ মরে গেলে পঁচা ডিমের মতো দুর্গন্ধ ছড়াতে পারে।

এসির মোটর বা কোনো যন্ত্রাংশ খারাপ হলেও দুর্গন্ধ বের হতে পারে। সেক্ষেত্রে পোড়া গন্ধ বেরোবে। এসির কোনো অংশ অতিরিক্ত গরম হলে বাইকের এক্সহস্টের মতো গন্ধ বের হতে পারে।

এসি থেকে দুর্গন্ধ বের হলে প্রথমেই এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করুন। এসিতে কোনোভাবেই যেন পানি প্রবেশ না করে! এসির ড্রেন প্যান পরিষ্কার রাখতে হবে। গরমের মরশুম শুরুর আগেই এসি সার্ভিস করিয়ে নিতে হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/ আই.কে.জে/

টিপস এসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250