সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

ভারতে কার্যকর হলো সংশোধিত নাগরিকত্ব আইন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩০ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভারতে আইন পাস হওয়ার চার বছর পর সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) চালু হয়ে গেল। লোকসভা ভোটের তফসিল ঘোষণার আগেই সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সিএএ কার্যকর হওয়ায় পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আগত শরণার্থীরা ভারতীয় আইন অনুযায়ী, ভিসা বা পাসপোর্টের মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। 

২০১৯ সালে সিএএ আইন পাশ হলেও তা কার্যকর হওয়ার বিষয়টি গত ৪ বছরের বেশি সময় ধরে ঝুলে ছিল।

এর আগে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে বলা হয়েছিল, নাগরিকত্ব পেতে টানা এক বছর ভারতে থাকতে হবে। এ ছাড়াও বিগত ১৪ বছরের মধ্যে ১১ বছর ভারতে থাকা বাধ্যতামূলক। কিন্তু সংশোধনী আইনে সেই ১১ বছরের সময়কাল কমিয়ে পাঁচ বছর করা হয়েছে।

সোমবার ভারতীয় নাগরিকদের মধ্যে বিভ্রান্তি এড়াতে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে স্পষ্ট জানিয়ে দেয়া হয় যারা ভারতীয় নাগরিক, তাদের জন্য সিএএ নয়। উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা বিদেশি নাগরিকদের নির্দিষ্ট শর্ত পূরণে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন।

অর্থাৎ, যাদের ভারতীয় নাগরিকত্ব রয়েছে, তাদের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। কোনও ব্যক্তি হিন্দু হোক বা মুসলিম বা অন্য কোনও ধর্মের, তিনি যদি আগে থেকেই ভারতীয় নাগরিক হন, তাহলে সিএএ-র কোনও প্রভাব তার উপর পড়বে না। আবেদনকারীদের একটি অনলাইন পোর্টালের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে। কবে তিনি ভারতে প্রবেশ করেছেন, সে তথ্যও উল্লেখ করতে হবে সেখানে।

রাজনৈতিক  বিশেষজ্ঞরা বলছেন সিএএ আইন কার্যকর হওয়ায় সীমান্তবর্তী রাজ্যগুলি লোকসভা নির্বাচনে বিজেপির কাছে বড় অস্ত্র হতে চলেছে। বিশেষত পশ্চিমবঙ্গে মতুয়া ভোটব্যাঙ্ককে নিজেদের অনুকূলে টানতে সিএএ আইন বিজেপির প্রচারের বড় অস্ত্র হতে চলেছে।

আই.কে.জে/ 

ভারতে নাগরিকত্ব আইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250