সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

বিডিএস বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সুখবর

বাংলাদেশ ডিজিটাল সার্ভে প্রোগ্রাম/অপারেশন বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার জন্য জোনাল সেটেলমেন্ট অফিসারদের (জেডএসও) নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের (ডিএলআরএস) সভাকক্ষে অনুষ্ঠিত জোনাল সেটেলমেন্ট অফিসার ও সেটেলমেন্ট অফিসারগণের সমন্বয়ে ৫৮তম দ্বি-মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে জেডএসওদের এই দিকনির্দাশনা দেন ভূমিমন্ত্রী। 

এই সময় আরও উপস্থিত ছিলেন ভূমি সচিব মো. খলিলুর রহমান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদসহ ভূমি মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

ভূমিমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে আপনারা (জেডএসও) ভূমি প্রশাসনের জরিপ ও সেটেলমেন্ট অংশের তত্ত্বাবধায়ক। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ পরিকল্পনার অন্যতম অংশ বাংলাদেশ ডিজিটাল জরিপ প্রোগ্রাম বাস্তবায়নে আপনাদের অনবদ্য ভূমিকা থাকবে বলে আমার বিশ্বাস। ভূমি জরিপ সঠিকভাবে পরিচালনা করা হলে মামলা কমে আসার সাথে সাথে মানুষের ভোগান্তিও অনেকাংশে কমে আসবে বলে মনে করেন ভূমিমন্ত্রী।

ভূমিমন্ত্রী আরও বলেন, চাষযোগ্য জমি চিহ্নিত করতে হবে এবং এই ধরণের জমির টেকসই ব্যবহার ও রক্ষায় সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে।

আর্ও পড়ুন: রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা

ভূমিসচিব বলেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের নিয়োগ বিধিমালা হয়েছে, কাজে গতি আনতে এখন দ্রুত জনবল নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সময় তিনি জানান, ভূমি মন্ত্রণালয় পরিদর্শনকালীন প্রধানমন্ত্রী প্রদত্ত ৩১ দফা নির্দেশনার একেবারে প্রথমদিকে জরিপের কথা বলা হয়েছে।

সভায় অবহিত করা হয় যে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের অন্যতম সফলতার মধ্যে রয়েছে, সকল ম্যাপের ডাটাবেজ তৈরি, সকল আর এস জরিপ খতিয়ানের ডাটাবেজ তৈরি এবং অনলাইন ভূমি জরিপ সফটওয়ার (খতিয়ান ব্যবস্থাপনা) প্রণয়ন।

সভায় আরও অবহিত করা হয়, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজশাহী সিটি কর্পোরেশন, মানিকগঞ্জ পৌরসভা এবং ধামরাই ও কুষ্টিয়া সদর উপজেলায় ইডিএলএমএস প্রকল্পের (এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্প) মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম চলমান রয়েছে। খুব শীঘ্রই আরেকটি প্রকল্পের রিভিও শেষ হলে দেশের আরও পটুয়াখালী, বরগুনা, পাবনা, সিরাজগঞ্জ ও গোপালগঞ্জ জেলার ৩২টি উপজেলাতেও বাংলাদেশ ডিজিটাল সার্ভে শুরু হবে। পর্যায়ক্রমে দুটি প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশে ‘বাংলাদেশ ডিজিটাল সার্ভে’ পরিচালনা করা হবে।

এসকে/ এএম/ 

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বাংলাদেশ ডিজিটাল সার্ভে প্রোগ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250