রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ

ভারত-বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের নিয়ে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ১০ই জুন ২০২৪

#

বাংলা ভাষায় লিভার চর্চা আর লিভারের সর্বাধুনিক চিকিৎসাগুলো বাঙালি লিভার রোগীদের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে  ভারত ও বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের নিয়ে  বাংলা লিভার ককাস (বালিকা) নামের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। রোববার ( ৯ জুন) ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ৫ম পদ্মা গঙ্গা গোমতি লিভার সম্মেলনে ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়। 

বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরাসহ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি লিভার বিশেষজ্ঞ, লিভার বিষয়ে আগ্রহী বাঙালি বিশেষজ্ঞ, লিভার বিষয়ে গবেষণায় আগ্রহী বাঙালি বিজ্ঞানী ও লিভার রোগ সম্বন্ধে সচেতনতা সৃষ্টিতে আগ্রহী বাঙালি সমাজকর্মীদের একক ও সমন্বিত প্লাটফর্মে কাজ করবে এ সংগঠনটি।

আগরতলার লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রদীপ ভৌমিককে সভাপতি ও  জাপানের লিভার বিশেষজ্ঞ ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবরকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। 

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কলকাতার লিভার বিশেষজ্ঞ ডা. সঞ্জয় ব্যানার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল ও কার্যকরী সদস্য  হেলাল উদ্দিন।
এছাড়া বালিকার উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে রয়েছেন, গুরগাওয়ের অধ্যাপক ডা. গুরদাস চৌধুরী, নয়াদিল্লীর অধ্যাপক ডা. প্রেমাশিষ কর ও কোলকাতার অধ্যাপক ডা. জ্যোতির্ময় পাল।

উল্লেখ্য, বালিকা আয়েজিত ৫ম পদ্মা গঙ্গা গোমতি লিভার সম্মেলন উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের সাফল্য কামনা করেন ও আশাবাদ ব্যক্ত করেন যে, এই সম্মেলনটি বাঙালি লিভার বিশেষজ্ঞদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বৈজ্ঞানিক সহযোগিতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

 আই.কে.জে/

ভারত-বাংলাদেশের লিভার বিশেষজ্ঞ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250