রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ

১৯ মাস পর চাল আমদানি শুরু, কমতে পারে দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৯ মাস ১০ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। আমদানি শুরুর ফলে দেশের বাজারে দাম কমে আসবে দাবি আমদানিকারকদের।

সোমবার (১১ই নভেম্বর) দুপুর ১২টায় ভারত থেকে চাল বোঝাই ট্রাক প্রবেশ শুরু হয়। তিনটি ট্রাকে প্রায় ১২০ টন চাল আমদানি হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ থেকে ঋত্বিক এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব চাল আমদানি করেছে। আমদানিকৃত প্রতি কেজি চাল ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হবে বলে জানান ব্যবসায়ীরা।

আমদানিকারকরা গণমাধ্যমকে জানান, দেশের বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেওয়ায় আজ থেকে চাল আমদানি শুরু হয়েছে। ভারতও চাল রপ্তানিতে মূল্য উন্মুক্ত করে দেওয়ায় আমদানি বাড়বে এবং দেশের বাজারে দাম দ্রুত নিয়ন্ত্রণে আসবে আশা করা হচ্ছে।  

হিলি স্থলবন্দর সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবর থেকে জানা যায়, এই বন্দরের ১০ থেকে ১৫ জন আমদানিকারক এখন পর্যন্ত ৩০ থেকে ৩২ হাজার টন চাল আমদানির আইপি অনুমতি পেয়েছে। ২০২৩ সালের ৩০শে মার্চ সর্বশেষ এই বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হয়েছিল।

ওআ/কেবি

চাল আমদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250