সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

২৫ বছর পর ফিরছে সোনালি দিনের সেই জুটি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের সুপারস্টার অজিত কুমার। তার সিনেমা মানেই বক্স অফিস হিট। ভারতবর্ষে তার জনপ্রিয়তাও আকাশচুম্বি। ক্যারিয়ারের শুরুর দিকে অনেক নায়িকার সঙ্গেই জুটি হয়ে হিট সিনেমা উপহার দিয়েছেন। তাদের একজন সিমরান। অজিত ও সিমরান একসঙ্গে পর্দায় প্রথম হাজির হন ১৯৯৮ সালে ‘অবাল বারুয়ালা’ ছবি দিয়ে। সেই ছবি ছিল ব্যবসা সফল।

এরপর ‘ভালে’ (১৯৯৯) এবং ‘উন্নাই কোডু’ (২০০০) সিনেমাগুলোতে তাদের রসায়ন দর্শককে মুগ্ধ করেছিল। আজও সেইসব ছবির নানা দৃশ্য ও গান নস্টালজিক করে দর্শককে।

চমক জাগানিয়া নতুন খবর হলো, নব্বই দশকের হিট জুটি বড় পর্দায় ফিরে আসছে আবারও। ২০২৫ সালের অন্যতম প্রত্যাশিত সিনেমা ‘গুড ব্যাড আগলি’ দিয়ে ২৫ বছর পর একসঙ্গে কাজ করেছেন অজিত ও সিমরান। খবরটি দক্ষিণী সিনেমার ভক্তদের জন্য বেশ উত্তেজনার বটে।

আরও পড়ুন: দুই দেশে মাসব্যাপী উদযাপিত হয় এই অভিনেত্রীর জন্মদিন

আদিক রবিশংকরানের পরিচালনায় সিনেমাটি নিয়ে এরইমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। সম্প্রতি গুঞ্জন উঠেছে যে সিমরান সিনেমাটিতে ক্যামিও চরিত্রে উপস্থিত হতে পারেন। যার মাধ্যমে ২৫ বছর পর আবার একসঙ্গে পর্দায় আসবেন তিনি ও অজিত।

‘গুড ব্যাড আগলি’ সিনেমার মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ১০ই এপ্রিল। সিনেমাটি তার থিয়েট্রিক্যাল রান শেষ হলে নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ের জন্যও উন্মুক্ত হবে। এ ঘোষণা দিয়ে নেটফ্লিক্স তাদের এক্স অ্যাকাউন্টে লিখেছে, ‘এ.কে (অজিত কুমার) ফ্যানরা, এটা আপনার পছন্দ বেছে নেওয়ার সময়। ‘গুড, ব্যাড, না আগলি’ থিয়েট্রিক্যাল রিলিজের পর নেটফ্লিক্সে তামিল, তেলেগু, মালায়ালাম, কান্নাড়া এবং হিন্দিতে আসছে ছবিটি!’

এসি/ আই.কে.জে/     

সোনালি দিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250