সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

সম্পত্তি লিখে নিতে বাবাকে ৮ দিন তালাবদ্ধ করে রাখলেন মেয়েরা, অবশেষে উদ্ধার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৪

#

সম্পত্তি লিখে নিতে বাবাকে ধরে এনে বাড়িতে একটি কক্ষে ৮ দিন তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে মেয়েদের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

বুধবার (২৭শে নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদার ওই এলাকার বাসিন্দা। তিনি গণমাধ্যমকে বলেন, আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি মেয়েদের অনুমতিতে বিয়ে করি। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নলছিটিতে ভাড়া থাকি। গত ১৯শে নভেম্বর আমাকে ধরে এনে মেয়ের বাড়িতে তালাবদ্ধ করে রাখা হয়। জোর করে জায়গা-জমি দলিল করিয়ে নিতে চেয়েছিল তারা। পরে আমার স্ত্রী জানতে পেরে ইউএনও স্যারকে জানায়। তিনি এসে আমাকে উদ্ধার করেন।

এ বিষয়ে মোশাররফ হোসেনের মেয়ে রেবা আক্তার ও লাখি আক্তার গণমাধ্যমকে বলেন, তিনি আমাদের জন্মদাতা পিতা হলেও আমাদের সবকিছু থেকে বঞ্চিত করেছেন। তাই তাকে আটকে রাখা হয়েছে। আমাদের সবকিছু দিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মোশাররফ হোসেন তালুকদারের স্ত্রীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ভুক্তভোগী নিজেই আমাদের লিখিত দিয়েছেন যে তাকে আটকে রাখা হয়েছে। পরে তাকে উদ্ধার করা হয়। ওই বীর মুক্তিযোদ্ধোকে বলা হয়েছে তার মেয়েরা যেন বঞ্চিত না হয়।

ওআ/ আই.কে.জে/ 


উদ্ধার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250