সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

সড়কের পাশে বাজারের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাগেরহাটে সড়কের পাশ থেকে বাজারের ব্যাগে রাখা একটি নবজাতক উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর চুনাখোলা সড়কের পাশ থেকে বাগেরহাট মডেল থানা পুলিশ ও সমাজ সেবা অধিদপ্তর ছেলে শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। এখন শিশুটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয়রা গণমাধ্যমকে জানায়, রাতে চুনো খোলা এলাকায় মোতালেব নামে এক পথচারী বাজারের ব্যাগ থেকে শিশুর কান্নার আওয়াজ পান। এলাকার লোকজনকে সংবাদ দিলে নাজমা নামক এক নারী ব্যাগটিতে ওই নবজাতক দেখতে পান।

আরও পড়ুন: সোমবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সদর উপজেলা সমাজসেবা অফিসার আবুল মোকাররম মোহাম্মদ ফজলে এলাহী গণমাধ্যমকে জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকতা জানায় একটি অজ্ঞাত নবজাতক পাওয়া গেছে। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে বাচ্চাটিকে সদর হাসপাতালে ভর্তি করেছি। নবজাতকটি আপাতত এখানে থাকবে, পরবর্তীতে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বাঘেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পার্শা সানজানা জানান, ওই নবজাতককে সমাজসেবা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা আমাদের কাছে নিয়ে আসে। নবজাতকের ওজন প্রায় আড়াই কেজি। প্রাথমিকভাবে বাচ্চাটি সুস্থ মনে হলেও অভিভাবক না থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এসি/কেবি

নবজাতক উদ্ধার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250