রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান *** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** ইরানে বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র *** হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু *** মন্ত্রীদের তদবিরে কড়াকড়ি, দল-সরকারে সমন্বয়ে নতুন উদ্যোগ *** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার

রিশাদের নতুন ‘অস্ত্রের মহড়া’ চলছে, জানালেন মুস্তাক

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ভালো করেছেন লেগ স্পিনার রিশাদ আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। ছন্দে ছিলেন টি-২০ সিরিজেও। লেগ স্পিনের সঙ্গে তার কার্যকরী গুগলি করতে দেখা গেছে। 

দলের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ আজ মঙ্গলবার (৪ঠা) সংবাদমাধ্যমকে জানান, রিশাদের বলে আরও বৈচিত্র যোগ করতে হবে। লেগ স্পিন ও গুগলির সঙ্গে শিখতে হবে টপ স্পিন, ফ্লিগার ও স্লাইডার দেওয়া। এসব নিয়ে কাজ করছেন তিনি। 

মিরপুরের ইনডোরে ১২ জন প্রতিশ্রুতিশীল স্পিনার নিয়ে দুই দিনের ক্যাম্প করেন মুস্তাক। সংবাদমাধ্যমকে বলেন, রিশাদকে দেখে এখন অনেকেই তার মতো হতে চায়, ‘রিশাদ ভালো করছে। অনেক উইকেট নিচ্ছে। এখন বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংয়ে সকলেই তার মতো হতে চায়। সে লেগ স্পিন ও গুগলিতে এখন ভালো করছে। পরের ধাপ হচ্ছে- ফ্লিপার, টপ স্পিন ও স্লাইডার।’ 

স্পিন বোলিং কোচ জানান, গুগলিটাও এখনো ভালো করে শিখছেন রিশাদ। লেগ স্পিনারদের জন্য গুগলিই অনেক বড় অস্ত্র। সেটা মনে করিয়ে দিয়ে মুস্তাক বলেন, ‘গুগলি নিজেই একটি শিল্প। সে এখনো গুগলিও শিখছে। সঙ্গে ফ্লিপার, স্লাইডার নিয়ে কাজ করছে। এগুলো যেমন গুরুত্বপূর্ণ তেমনি বেসিক ধরে রাখাটাও গুরুত্বপূর্ণ।’ 

সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিশ্রুতিশীল স্পিনারদের ভিত্তি মজবুত করার বার্তা দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুস্তাক। বয়সভিত্তিক দলের কোচদের সঙ্গে অনেক স্থানীয় কোচ কাজ করছেন। এখান থেকে তাদের ভালো ভিত্তি গড়ে দিতে পারলে তারা ভবিষ্যতে ভালো করবে, স্পিনবান্ধব নয় এমন উইকেটেও তারা দক্ষতা কাজে লাগাবে বিশ্বাস মুস্তাকের।

রিশাদ আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250