সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

৪৭ জন জিম্মির ছবি প্রকাশ করে যা বলল হামাস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

হাতে থাকা বাকি ৪৭ জন জিম্মির ছবি প্রকাশ করেছে হামাস। ছবিটিকে তারা ‘বিদায়ী ছবি’ বা ‘ফেয়ারওয়েল ফটো’ বলে আখ্যায়িত করছে। প্রকাশিত ছবিটিতে দেখা যায়, প্রতিটি জিম্মিকে রন আরাদ নামে চিহ্নিত করে সঙ্গে একটি করে নম্বর যোগ করে দিয়েছে।

উল্লেখ্য, ১৯৮৬ সালের ১৬ই অক্টোবর দক্ষিণ লেবাননে এক অভিযানে অংশ নেন ইসরায়েলি বিমানবাহিনীর নেভিগেটর রন আরাদ। ওই অভিযানে নিখোঁজ হন তিনি। খবর ওয়াইনেটের।

ছবির সঙ্গে প্রকাশিত লেখায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিম্মি বিনিময়ের প্রস্তাব প্রত্যাখ্যানের জন্য দায়ী করা হয়েছে। পাশাপাশি অভিযোগ করা হয়েছে, সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির নিজে আপত্তি থাকলেও শেষ পর্যন্ত গাজা অভিযানে এগিয়ে গেছেন।

লেখাটিতে বলা হয়েছে, ‘নেতানিয়াহুর অস্বীকৃতি আর জামিরের নতি স্বীকারের কারণেই গাজা সিটিতে সামরিক অভিযান শুরু হয়েছে। আর তার কারণেই এ বিদায়ী ছবি প্রকাশ করা হলো।’

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদন অনুযায়ী, ৪৭ জিম্মির মধ্যে কেবল ২০ জন এখনো জীবিত আছে বলে মনে করা হচ্ছে। আরও দুজন আশঙ্কাজনক অবস্থায় এবং বাকিরা মৃত বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডের বিবৃতিতে বলা হয়েছে, ‘তোমাদের বন্দীরা গাজা সিটির বিভিন্ন মহল্লায় ছড়িয়ে রয়েছে। নেতানিয়াহু যখন তাদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তাদের জীবনের ব্যাপারে আর উদ্বিগ্ন নই। এই অভিযান শুরু মানেই তোমরা কোনো বন্দী ফেরত পাবে না। না জীবিত, না মৃত। তাদের পরিণতিও হবে রন আরাদের মতো।’

গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিরতিতে হামাস ৩০ জন জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস, যার মধ্যে ছিল ২০ জন ইসরায়েলি বেসামরিক নাগরিক, পাঁচ সেনা ও পাঁচজন ছিলেন থাই নাগরিক।

এ সময় আট নিহত ইসরায়েলির মরদেহও ফেরত দেওয়া হয়। চলতি বছরের মে মাসে আমেরিকার প্রতি ‘ইঙ্গিতমূলক পদক্ষেপ’ হিসেবে একজন আমেরিকান-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিনিময়ে মুক্তি পায় ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ২ হাজার ফিলিস্তিনি।

জে.এস/

হামাস বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250