সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

‘জাতীয় নির্বাচন ধাপে ধাপে হলে ভোট আয়োজন সহজ হবে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ২রা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

নির্বাচনী আইনের সংস্কার চায় নির্বাচন কমিশন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জাতীয় নির্বাচন ধাপে ধাপে হলে ভোট আয়োজন সহজ হবে। রোববার দুপুরে নির্বাচন কমিশন ভবনে ইসি এবং টিআইবির বৈঠক শেষে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার।

এ সময় সিইসি বলেন, ধাপে ধাপে নির্বাচন ও ভোটের হারের ভিত্তিতে আসন বিন্যাসে নির্বাচন কমিশন সম্মত। এতে ভোট আয়োজন সহজ হবে।

আরো পড়ুন: ঘূর্ণিঝড় রেমালে ২০ জেলায় ক্ষতি ৭ হাজার কোটি টাকা

সিইসি আরো জানান, সংস্কারের মাধ্যমে যদি পদ্ধতিগত উন্নয়ন করা যায় তাহলে ভোটে জনগণের অংশগ্রহণ বাড়বে। রাজনৈতিক সমঝোতা না হলে নির্বাচন স্ট্যাবলও হবে না।

নির্বাচনে ইভিএমের ব্যবহার প্রসঙ্গে সিইসি বলেন, ইভিএম নিয়ে অনাস্থা ছিল, আছে। তবে ইভিএমকে আরো সহজ করা যায়। 

রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈরিতা কমাতে এক টেবিলে বসার প্রয়োজনের কথা এসময় উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার। ইসির একার পক্ষে অবাধ-সুষ্ঠু ভোট করা সম্ভব নয় বলেও জানান তিনি।

এসি/ আই.কে.জে/

ভোট ‘জাতীয় নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250