রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ

গোলাপগঞ্জে বিশেষ জাতের শিম উৎপাদন করে স্বাবলম্বী কৃষকরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে বিশেষ জাতের ‘গোয়ালগাদ্দা’ শিম উৎপাদনে জড়িত রয়েছেন প্রায় পাঁচ হাজার কৃষক। মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ বিশ্বের ১৩টি দেশে এ শিম রপ্তানি হয় বছরে প্রায় ৮৫ কোটি টাকার। এই শিম বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন গোলাপগঞ্জের কৃষকরা। 

খোঁজ নিয়ে জানা যায়, শিমের রাজ্য হিসেবে খ্যাত উপজেলার লক্ষ্মণাবন্দ, লক্ষ্মীপাশা ও ফুলবাড়ী ইউনিয়ন। যেদিকে তাকানো যায়, শুধু শিম আর শিম চোখে পড়ে। 

নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ভরা মৌসুমে শিম সরবরাহ করা হয় দেশের বিভিন্ন এলাকা ছাড়াও বিদেশে। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এবার উপজেলায় ৮৪০ হেক্টর জমিতে ১৭ হাজার মেট্রিক টন শিম উৎপাদন হয়েছে। এবার ৮৫ কোটি টাকার বেশি শিম রপ্তানির সম্ভাবনা রয়েছে। গত বছর উপজেলার এসব এলাকায় গোয়ালগাদ্দা শিম উৎপাদন হয় ১৬ হাজার মেট্রিক টন।

লক্ষ্মণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুর রহমান জানান, এ ইউনিয়ন গোয়ালগাদ্দা শিমের জন্য প্রসিদ্ধ। এ ইউনিয়নের প্রতিটি এলাকায় শিম উৎপাদন করেন কৃষকরা।

আরো পড়ুন: লাভ বেশি হওয়ায় রাজবাড়ীতে সরিষার আবাদ বেড়েছে

উপজেলা কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম বলেন, গোয়ালগাদ্দা শিম খুবই জনপ্রিয়। উপজেলার সব জায়গায় এ শিম উৎপাদন হলেও বাণিজ্যিকভাবে করা হয় লক্ষ্মণাবন্দ, লক্ষ্মীপাশা ও ফুলবাড়ী ইউনিয়নে। 

উপজেলার ৪ হাজার ২৫০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের যে সহায়তা দেওয়া হয় তা অপ্রতুল। তাদের আরও বেশি সহায়তা দেওয়া হলে শিম উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এ বছর ১৭ হাজার মেট্রিক টন গোয়ালগাদ্দা শিম উৎপাদন হয়েছে। এতে ৮৫ কোটি টাকার বেশি শিম রপ্তানির সম্ভাবনা রয়েছে।

এসি/ আই. কে. জে/ 


শিম রপ্তানি স্বাবলম্বী কৃষকরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250