রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

সাগরে নিম্নচাপ, উপকূলে বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় তৈরি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলে বৃহস্পতিবার থেকে বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৫শে নভেম্বর) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে বলেন, “নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে। তবে বাংলাদেশের দিকে আসবে না, উত্তর ভারত এবং শ্রীলঙ্কার দিকে যাবে। এর প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার উপকূলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।”

নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে বাড়ছে শীতের প্রকোপ, কুয়াশায় ঢাকা পথঘাট

গত শনিবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়। সেটি নিয়ে চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হলো।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ করা হয়েছে। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এসি/ আই.কে.জে/ 

নিম্নচাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250